Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেস গ্রেপ্তার

admin • 20 Jan 2023, 05:46 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেস গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগের গ্রেপ্তার করা হয়েছে ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেসকে। শুক্রবার (২০ জানুয়ারি) স্পেনের কাতালুনিয়াতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গেল বছরের ৩০ ডিসেম্বর আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পায় কাতালান পুলিশ। সেটির ভিত্তিতেই ব্রাজিলের এই তারকা ফুটবলারকে গ্রেপ্তার করা হয়।

 

বর্তমানে কাতালান পুলিশের জিম্মাতে রয়েছেন আলভেস। ব্রাজিলের এই ফুটবলারকে কোর্টে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। আর সে জন্য হাজিরা দিতে অপেক্ষা করছেন তিনি।

 

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন আলভেস। তিনি বলেন, ‘আমি ওখানে ছিলাম এটা সত্য। কিন্তু আমি কাউকে উত্যক্ত করিনি। যারা আমাকে চিনে তারা জানে আমি নাচতে পছন্দ করি। আমি কাউকে উত্যক্ত না করে নিজেকে উপভোগ করছিলাম। আমি নিজেও জানি না সেই মহিলা কে। এই অভিযোগ সত্যি নয়।’

 

উল্লেখ্য যে, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪০টির বেশি শিরোপা জেতা আলভেসের বিরুদ্ধে ২০২২ সালের ৩০ ডিসেম্বর নাইট ক্লাবে একজন নারীকে উত্যক্ত করার অভিযোগ ওঠে। সূত্র: গোল ডটকম

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।