Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

যে ৫সমস্যা দেখা দিলে রাউটার পরিবর্তন করবেন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
যে ৫সমস্যা দেখা দিলে রাউটার পরিবর্তন করবেন

এই ডিজিটাল সময়ে এসে প্রায় প্রতি বাসাতেই ওয়াই-ফাই সংযোগ আছে। আর এ জন্য দরকার হয় রাউটারের। ঝামেলা ছাড়াই ইন্টারনেট ব্যবহারের জন্য রাউটার ভূমিকা রাখে। তবে অনেক সময় দেখা যায় ইন্টারনেটের গতি না থাকার বিপাকে পড়তে হয়। তবে সেটা সবসময় ইন্টারনেট সংযোগের কারণে নয়।

 

রাউটারের কারণেও হতে পারে। কিছু সমস্যা দেখা দিলে বুঝতে হবে রাউটার পরিবর্তনের সময় এসেছে। ফোবস ম্যাগাজিনে এমন কয়েকটি সমস্যা উঠে এসেছে।

 

১. দীর্ঘবছরের পুরানো রাউটার: রাউটার একবারে নষ্ট না হওয়া পর্যন্ত অনেকেই পরিবর্তনের কথা ভাবেন না। তবে এটা মাথায় রাখতে হবে দীর্ঘবছরে পুরানো রাউটার ইন্টারনেটের গতি কমাতে পারে। পাঁচ বছরের বেশি রাউটার ব্যবহার না করার পরামর্শ দেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাই খুব বেশি সমস্যা না হলে নেটের গতি বাড়াতে রাউটার পরিবর্তন করতে পারেন।

 

২. ইন্টারনেটের গতি কমে যাওয়া: কোনো কারণ ছাড়াই যদি ইন্টারনেটের গতি কমে যায় কিংবা সংযোগ বার বার বিচ্ছিন্ন হয় তাহলে রাউটার পরিবর্তন করতে হবে। বিশেষ করে সব চেষ্টার পরও যদি সমস্যার সমাধান না হয়। ব্যবহারকারীর সংখ্যা ও নেটওয়ার্ক পরিবর্তন হলে দীর্ঘমেয়াদে রাউটারের প্রসেসিং সক্ষমতা সাপোর্ট দিতে পারবে না। তাই প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে উন্নত রাউটার ব্যবহার করলে নেটওয়ার্ক সমস্যা হবে না।

 

৩. রাউটার গরম হয়ে যাওয়া: সাধারণ ব্যবহারে রাউটার গরম হয়, এটাই স্বাভাবিক। তবে কয়েক বছর ধরে ব্যবহার করা ডিভাইস থেকে অল্প সময়েই অধিক তাপ উৎপন্ন হয়ে থাকে। এ সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য রাউটারকে খোলামেলা জায়গায় রাখতে হবে। এছাড়াও ব্যবহারকারী বেশি হলে রাউটার গরম হয়ে যাবে। এর ফলে রাউটার বন্ধ হয়ে যাওয়া, বার বার রিস্টার্ট নেয়া ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যা দেখা যায়।

৪. কভারেজ কমে যাওয়া: রাউটার পুরোনো হয়ে গেলে এর নেটওয়ার্ক সিগন্যাল সরবরাহের সক্ষমতাও কমতে থাকে। ফলে ক্ষেত্রবিশেষে বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক না পাওয়া বা ইন্টারনেটের গতি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। বড় বাসায় বা অধিক জায়গায় ওয়াই-ফাই কভারেজ পাওয়ার জন্য একাধিক অ্যান্টেনার রাউটার ব্যবহার করা উত্তম।

 

৫. নতুন ডিভাইসের সঙ্গে সংযুক্ত হতে সমস্যা: যখন দেখবেন নতুন ডিভাইসের সঙ্গে রাউটারের যুক্ত হতে সমস্যা হছে তখন ভাবতে হবে। রাউটার পুরানো হলে নতুন ডিভাইসে সঙ্গে সহজে কানেক্ট হতে পারে না। এমন সমস্যা হলে বুঝতে হবে এখন রাউটার পরিবর্তনের সময় এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।