Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যে মন্ত্রণালয় পেলেন মোস্তফা সরয়ার ফারুকী

admin • 10 Nov 2024, 09:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
যে মন্ত্রণালয় পেলেন মোস্তফা সরয়ার ফারুকী

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরও তিন ব্যক্তিত্ব। উপদেষ্টা পরিষদে নতুন করে তিনজন যুক্ত হওয়ায় পুনর্বণ্টন করা হয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে।

 

আজ রোববার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

 

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিনজনকে উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করান। নতুন তিন উপদেষ্টা হলেন আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী।

 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান সাবেক আইজিপি খোদাবকশ চৌধুরী এবং ডা. সাইদুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।