Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
খেলাধুলা ক্রিকেট

ম্যাচসেরা লিটন, সিরিজসেরা শান্ত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ম্যাচসেরা লিটন, সিরিজসেরা শান্ত

স্বপ্নের এক সিরিজ কাটলো বাংলাদেশের। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এসে পেলো ধবলধোলাইয়ের লজ্জা। তার চেয়েও বড় কথা, এবারের বাংলাদেশ দলটি ছিল অনেকটাই তারুণ্যনির্ভর। তরুণরাই দেখিয়েছেন বাতিঘর, জিতিয়েছেন দলকে।

 

পুরো সফরে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি লিটন দাস। অবশেষে শেষ ম্যাচে এসে লিটন খেলেছেন টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা ইনিংস।

 

লিটনের ৫৭ বলে ১০ চার আর ১ ছক্কায় গড়া ৭৩ রানের ইনিংসে ভর করেই লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। দুর্দান্ত এক ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে লিটনের হাতে।

 

তবে সিরিজসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। শান্ত তিন ম্যাচেই রান পেয়েছেন (আগের দুই ম্যাচে ৫১ আর অপরাজিত ৪৬)। আজ ৩৬ বলে খেলেছেন ৪৭ রানের হার না মানা ইনিংস। সবমিলিয়ে এই সিরিজে সর্বোচ্চ রান (১৪৪) সংগ্রাহক এই বাঁহাতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।