Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

মোহাম্মদপুর মিডলাইন পরিবহনের বাসে আগুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুর মিডলাইন পরিবহনের বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিস।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত সাড়ে ৮টায় কন্ট্রোল রুমে খবর আসে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করেছে।

তিনি জানান, ওই খবরে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

 

এর আগে, বিকেল ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

 

উল্লেখ্য, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপিসহ সমমনা দলগুলো এরই ধারাবাহিকতায় রোববার (১০ ডিসেম্বর) আবারও ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে।

 

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করেছে দলটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।