Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

মে মাসে চার ধাপে উপজেলা নির্বাচন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মে মাসে চার ধাপে উপজেলা নির্বাচন

আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। চার ধাপে হবে এ নির্বাচন। প্রথম দফায় ৪ মে, দ্বিতীয় দফায় ১১ মে, তৃতীয় দফায় ১৮ মে এবং ২৫ মে চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। এরপর এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। এছাড়া সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। বর্তমানে দেশে উপজেলা পরিষদের সংখ্যা ৪৯৫টি। তার মধ্যে ৪৫২টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে। এছাড়া আগামী মার্চের মধ্যে অল্প কিছু বাদে প্রায় সব কটি উপজেলা নির্বাচন উপযোগী হবে।

 

সাধারণত উপজেলা নির্বাচনে সারাদেশে একসঙ্গে ভোটগ্রহণ হয় না। কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও ধাপে ধাপে এই নির্বাচন করার চিন্তা ইসির।

 

এদিকে, দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী না দেয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ। এ অবস্থায় এই ভোটের আগে তৃণমূলের শীর্ষ নেতাদেরকে ডাক পড়েছে গণভবনে। তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 

দলটির সূত্র বলছে, গণভবনে আওয়ামী লীগের এ বর্ধিত সভায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তৃণমূল নেতাদের নির্দেশনা দেয়া হতে পারে। এছাড়া কোন্দল নিরসনের বিষয়েও আসতে পারে নির্দেশনা।

এদিকে, দেশের আরেক বড় রাজনৈতিক দল বিএনপি এবারের উপজেলা নির্বাচনে অংশ নেবে কি না তা জানায়নি এখনও। দলটি দলীয় প্রতীকে নির্বাচনে গেলেও আওয়ামী লীগে নৌকা নিয়ে এ ভোটে যাবে না বলে জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।