Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি: ডিএমপি কমিশনার

admin • 29 Oct 2023, 07:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি: ডিএমপি কমিশনার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

 

তিনি বলেন, আমরা তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। পরে যদি আমরা তেমন কিছু পাই, তদন্তের পর, তখন বলা যাবে। এ মুহূর্তে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি।

 

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগে নিহত পুলিশ কনস্টেবলের জানাজায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

 

হাবিবুর রহমান বলেন, পুলিশ সদস্য হত্যার ঘটনাসহ আরও যে বিভিন্ন বাস পোড়ানো হয়েছে, বিভিন্ন ট্রাফিক বক্স, ১১৩ জন পুলিশ সদস্য আহত রয়েছে। তাদের মধ্যে এখনও অনেকের জীবন সংকটাপন্ন।

   

কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি, আরেকজনের জীবন সংকটাপন্ন। কী হয় আপনারা জানেন। আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন। এখানে একটি আনুষ্ঠানিক সমাবেশের ভেতর থেকে এ কাজগুলো করা হয়েছে। সুতরাং সেখানে অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

 

তিনি বলেন, এসব বিবেচনায় আমরা অনেককেই খুঁজছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত কার্যক্রম শেষ হলে প্রমাণের ভিত্তিতে আমরা আরও গ্রেপ্তার করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।