Saturday, 7 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মিন্টুকে এখনই অপরাধী বলা যাবে না: কাদের

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মিন্টুকে এখনই অপরাধী বলা যাবে না: কাদের

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় রিমান্ডে থাকা ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে এখনই অপরাধী না বলতে অনুরোধ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৪ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মামলা হওয়ার আগে কিংবা শাস্তি ঘোষণার আগে কাউকে অপরাধী বলা ঠিক নয়। এটাই নিয়ম। জেলার সাধারণ সম্পাদক রিমান্ডে– এমন উদাহরণ কী বিএনপি ও জেনারেল এরশাদের আমলে আছে? আওয়ামী লীগের বিচার করার সৎ সাহস আছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিশ্বের দেশে দেশে মূল্যস্ফীতি চলছে। বাংলাদেশেও উদ্বেগের কারণ এই মূল্যস্ফীতি। সরকার এখানে কোনো কিছুই চাপা দিয়ে সত্যকে আড়াল করে কিছুই করেনি।

তিনি বলেন, তারেক রহমানের শাস্তি তো আগেই হয়েছে। এখন তাকে দেশে ফিরে এনে শাস্তি ভোগ করাতে হবে– এটাই প্রধানমন্ত্রী বলেছেন। তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্বে থাকবেন, ততদিন বিএনপির স্বাধীনতা নিয়ে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ ঘটানো সম্ভব নয়। তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার কোনো কারণ নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।