Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

মা দেশ ছাড়তে চাননি, আমরা জোরাজুরি করেছি: জয়

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মা দেশ ছাড়তে চাননি, আমরা জোরাজুরি করেছি: জয়

প্রধানমন্ত্রীর পদ থেকে সোমবার পদত্যাগ করে দেশে ছেড়েছেন শেখ হাসিনা। তবে তিনি মোটেও দেশ ছাড়তে চাননি। পরিবারের জোরাজুরিতে এমন কাজ করেছেন।

 

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে এমনটা দাবি করেছেন শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধান উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

 

জয় বলেন, মা (শেখ হাসিনা) থাকতে চেয়েছিলেন। তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি। কিন্তু আমরা জোর দিয়েছিলাম যে দেশ তার জন্য আর নিরাপদ নয়। আমরা প্রথমে তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম। তাই আমরা তাকে চলে যেতে রাজি করায়।

তিনি বলেন, আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি। আপনি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের পরিস্থিতি অরাজক। তিনি ভালো আছেন কিন্তু তিনি খুবই হতাশ। এটা তার জন্য খুবই হতাশাজনক। কারণ বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা স্বপ্ন ছিল তার। তিনি গত ১৫ বছর ধরে এ জন্য কঠোর পরিশ্রম করেছেন।

 

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার।

 

শুধুই তাই নয়, পদত্যাগ করেই ৭৬ বছর বয়সী এই নেত্রী সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। এ সময় ছোট বোন শেখ রেহেনা তার সঙ্গে ছিলেন। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ প্রধান লন্ডনে চলে যেতে পারেন। সেখানে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন বলে জানিয়েছে এনডিটিভি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।