Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মহাখালীতে ভবনে আগুন: আমতলী টু গুলশান সড়কে যান চলাচল বন্ধ

admin • 26 Oct 2023, 06:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মহাখালীতে ভবনে আগুন: আমতলী টু গুলশান সড়কে যান চলাচল বন্ধ

রাজধানীর মহাখালীর আমতলীতে ১৪তলা বিশিষ্ট খাজা টাওয়ারের ১৩তলায় আগুন ঘটনা ঘটেছে। এতে আমতলী থেকে গুলশান ১ নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

 

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে ভবনের ১৩তলায় ধোঁয়া দেখতে পান।

 

পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের ৮টি ইউনিট কাজ করছে। পথে আরও ইউনিট রয়েছে, ঘটনাস্থলে যাচ্ছে সেগুলো। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে মানুষজন আটকে আছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছি। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।