Saturday, 7 November 2026
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
এক্সক্লসিভ

ময়মনসিংহ-৩ আসনে জয়ী নৌকার নিলুফার আনজুম

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ময়মনসিংহ-৩ আসনে জয়ী নৌকার নিলুফার আনজুম

ব্যালট ছিনতাইয়ের ঘটনায় স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৪ হাজার ৪৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ হয়। পরে বিকেল ৫টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ময়মনসিংহ-৩ আসনে মোট ভোট পড়েছে ৫৫ দশমিক ২৮ শতাংশ।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার কারণে কেন্দ্রটির ভোট বাতিল করা হয়েছিল।

ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নরোত্তম চন্দ্র রায় বলেছিলেন, সেখানে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছিল। দুপুর আড়াইটার দিকে এক দুর্বৃত্ত এসে একটি কক্ষ থেকে একটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। তার পরও ভোটগ্রহণ চলছিল।

এরপর বিকাল সোয়া ৪টার দিকে আরও লোকজন এসে কেন্দ্রে হামলা ও ভাঙচুর করে পাঁচটি ব্যালট বাক্সসহ ছিনতাই করে নিয়ে যায়। কেন্দ্র থেকে বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। পরে কেন্দ্রটির ভোট বাতিল করা হয়।

এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট।

সিইসি বলেন, স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। সেখানে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। “ব্যবধানটি কম হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রে আবার ভোটগ্রহণ হবে।”

নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। পপি ২০২২ সালের শেষ দিকে আওয়ামী লীগের গৌরীপুর উপজেলা সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। তার শ্বশুর অ্যাডভোকেট জহিরুল হক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।