Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

মন্ত্রীর স্ত্রী সেজে নিতেন উপহার, অতঃপর...

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মন্ত্রীর স্ত্রী সেজে নিতেন উপহার, অতঃপর...

কখনো প্রভাবশালী মন্ত্রীর স্ত্রী, কখনো সেনাবাহিনীর বড় অফিসার, আবার কখনো পরিচয় দিতেন বড় ডাক্তার। এসব পরিচয়ে অনেকের কাছ থেকে নিতেন বড় উপহার।

 

এ ছাড়া সরকারি চাকরি কিংবা রাজনৈতিক পদ-পদবি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তবে শেষ রক্ষা হয়নি। প্রতারণার অভিযোগে দুই নারীসহ চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) রাতে নেত্রকোণা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোণার পূর্বধলা উপজেলার কাবেরী বেগম কণা (৪০), সাদিয়া আফরিন মুক্তা (২৪) ও মো. জাহাঙ্গীর আলম (৪০)।

 

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা মোবাইল ফোনে কৌশলে বিভিন্ন ফোন নম্বর ব্যবহার করে একেক সময় একেক পরিচয়ে টাকাপয়সা ও বড় উপহার সামগ্রী হাতিয়ে নিতেন।

 

সবশেষ জেলার কলমাকান্দা উপজেলার মকবুল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে রাজনৈতিক পদ-পদবি, সরকারি চাকরি, বড় ধরনের কাজ, মামলার রায় পক্ষে এনে দেওয়ার কথা বলে ৭ লাখ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী হাতিয়ে নেন তারা। তার অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নেত্রকোণা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।