Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জাতীয়

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৭.৭৮ শতাংশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৭.৭৮ শতাংশ

২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভায় নেওয়া নব্বইটি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ৬১টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৭ দশমিক ৭৮ শতাংশ।

সোমবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে ছয়টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেয়া হয় ৯০টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৬১টি। ২৯টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে দুটি নীতি বা কর্মকৌশল এবং ১১টি চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে চারটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।