Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মতিঝিলে গাজীপুর পরিবহনে আগুন

admin • 07 Dec 2023, 12:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মতিঝিলে গাজীপুর পরিবহনে আগুন

রাজধানীর মতিঝিলে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চক চত্বরের কাছে গাজীপুর পরিবহনের বাসটিতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

   

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।