Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভ্যানচালকের ঘুষিতে আরেক ভ্যানচালকের মৃত্যু

admin • 25 Aug 2024, 02:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভ্যানচালকের ঘুষিতে আরেক ভ্যানচালকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে এক ভ্যানচালকের ঘুষিতে আরেক ভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার আল্লার দর্গাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বারু সর্দার (৬০)। অভিযুক্ত ব্যক্তির নাম রজব আলী (২৮)। তাকে আটক করেছে পুলিশ।

বারু সর্দার উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই এলাকার মৃত বিদু সর্দারের ছেলে। রজব আলী একই উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি এলাকার বদরউদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাজারে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন বারু সর্দার। পেছন থেকে রজব আলী তার ভ্যান দিয়ে ধাক্কা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌-বিতণ্ডা হয়। একপর্যায়ে রজব আলী বারু সর্দারকে ঘুষি দিলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মৃত্যু হয় তার। এ সময় স্থানীয় লোকজন রজবকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।