Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

ভোট প্রত্যাশার চাইতে ভালো হয়েছে, এতটা প্রত্যাশা করিনি: সিইসি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভোট প্রত্যাশার চাইতে ভালো হয়েছে, এতটা প্রত্যাশা করিনি: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশার চাইতে ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার (৭ জানুয়ারি) ভোটের ফলাফল ঘোষণাকালে নির্বাচন কমিশন ভবনে স্থাপিত গণমাধ্যমের স্টল পরিদর্শনে আসেন সিইসি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

 

কাজী হাবিবুল আউয়াল বলেন, নিরপেক্ষ হয়েছে কি হয়নি, সেটা আমি সচোক্ষে দেখিনি। ভোটাররা গেছেন, কেউ যদি ব্যাপকভাবে অভিযোগ করেন পরে সেটা দেখা হবে।

 

তিনি বলেন, প্রত্যাশার চাইতে ভালো হয়েছে। আমি এতটা প্রত্যাশা করিনি। বিরোধিতা ছিল, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ টার্নআউট করেছে, সহিংসতা তেমন হয়নি, মৃত্যু হয়নি এবং যেখানে কিছু কিছু অনিয়ম হয়েছে সেখানে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পেরেছি। সেদিক থেকে নির্বাচনটা মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল।

 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই মর্মে কোনো দায়িত্ব বা কর্তব্য নির্বাচন কমিশনের নেই। গ্রহণযোগ্যতার বিষয়টা পাবলিকের বিষয়। পাবলিক বুঝবে।

 

তিনি বলেন, আমি সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট কিনা সেটা বলছি না। আমরা তথ্যগুলো আপনাদের দেই। মোটাদাগে সহিংসতা হয়নি। ৪২ হাজার কেন্দ্রে ভোট হয়েছে। একটা লোক মারা যায়নি। মারামারি বা সহিংসতা উল্লেখযোগ্য হয়নি। এটা ভালো দিক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।