Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

ভৈরব নদে ৮২০ টন কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ভৈরব নদে ৮২০ টন কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে ৮২০ টন কয়লা নিয়ে ডুবে গেছে একটি কার্গো জাহাজ। আজ শুক্রবার সন্ধ্যায় নদী বন্দরের সরদার মিল ঘাটে দুর্ঘটনা ঘটে।

   

ডুবে যাওয়া কার্গোতে থাকা কয়লার আমদানিকারক নওয়াপাড়ার মেসার্স শেখ ব্রাদার্স। ধারণা করা হচ্ছে, কার্গো জাহাজটির তলা ফেটে ডুবে যায়।

নওয়াপাড়া নৌবন্দরের উপ–সহকারী পরিচালক মাসুদ পারভেজ জানান, গত ১১ ডিসেম্বর মোংলা বন্দর থেকে এমভিআর রাজ্জাক নামের একটি কার্গো জাহাজে করে ওই ৮২০ টন কয়লা নওয়াপাড়া নৌবন্দরে আনা হয়। এরপর থেকেই জাহাজটি সরদার মিল ঘাটে নোঙর করে ছিল।

 

মাসুদ পারভেজ আরও জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার বিকেলের দিকে কোনো একসময় জাহাজটির তলা ফেটে যায়। ধীরে ধীরে সেটি ডুবতে থাকলে শ্রমিকরা বিষয়টি টের পান। কিন্তু জোয়ারের টানে সেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।