Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভৈরবে ট্রেন দুর্ঘটনা,নিহত ১৫ জনের পরিচয় মিলল

admin • 24 Oct 2023, 08:12 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভৈরবে ট্রেন দুর্ঘটনা,নিহত ১৫ জনের পরিচয় মিলল

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৫ জনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সোমবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভৈরব হাসপাতালে থাকা আরো দুজনের লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

 

পরিচয় পাওয়া নিহতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরবের রাধানগরের আবদুল মান্নান মিয়ার ছেলে আফজাল হোসেন, ময়মনসিংহ জেলার ভারপাড়া এলাকার জুনাইদ মিয়ার স্ত্রী জোসনা আক্তার, কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে হুমায়ুন কবির, বাজিতপুর পিরিজপুর এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে আসির উদ্দিন,

 

কিশোরগঞ্জের ভৈরবের রানিবাজার এলাকার প্রবোধ চন্দ্র শীল, একই উপজেলার শ্রীনগর এলাকার মানিক মিয়ার ছেলে রাব্বি মিয়া, কিশোরগঞ্জের চানপুর এলাকার চান মিয়ার ছেলে সাইমন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বড়ইছড়া এলাকার সুরত আলী মিয়ার ছেলে নিজাম উদ্দিন সরকার,

 

ঢাকা জেলার দক্ষিণ খান এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে এ কে এম জালাল উদ্দিন আহমেদ, ময়মনসিংহ নান্দাইল উপজেলার গাংগাইলপাড়ার রইছ উদ্দিন মিয়ার ছেলে মো. সুজন মিয়া, তার স্ত্রী ফাতেমা আক্তার, ছেলে ইসমাইল ও সজীব, কিশোরগঞ্জের মিটামইন উপজেলার হাবিবুর মিয়ার ছেলে মো. রাসেল মিয়া, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কাশেম মিয়ার ছেলে গোলাপ মিয়া। এর মধ্যে অনেকের লাশই নিয়ে গেছেন স্বজনরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।