Friday, 6 November 2026
শিরোনাম
আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
এক্সক্লসিভ

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, হতাহত ১৬

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, হতাহত ১৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১৬ জন হতাহত হয়েছেন। এর মধ্যে একজন নিহত ও ১৫ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়া কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিয়াতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার সর্নাল জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে হবিগঞ্জের মাধবপুর যাচ্ছিল দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস। বাসটি সরাইল উপজেলার রাজামারিয়া কান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের এক পাশে উল্টে যায়।

 

এতে ঘটনাস্থলেই বাসের এক মহিলা যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

 

ওসি আরো জানান, তবে নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।