Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

ব্যাংক রেকর্ডে নমিনি না করার চাকরিজীবী স্ত্রীকে হত্যা, স্বামী আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ব্যাংক রেকর্ডে নমিনি না করার চাকরিজীবী স্ত্রীকে হত্যা, স্বামী আটক

বেকার স্বামীর হাতে খুন হয়েছে এক চাকরিজীবী নারী। বিমা, চাকরি ও ব্যাংক রেকর্ডে স্বামীকে নমিনি না করার জেরে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দিন্দোরি জেলায়। নিহতের নাম নিশা নাপিত (‌৫১)। তিনি দিন্দোরি জেলায় উপ-বিভাগীয় কর্মকর্তা ছিলেন।

খুনের ঘটনায় নিহতের স্বামী মণীশ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চাকরি, বিমা ও ব্যাংক রেকর্ডে নমিনি করার জন্য দিনের পর দিন স্ত্রীকে অনুরোধ করেছিলেন মণীশ শর্মা। কিন্তু তাতে গুরুত্ব দেননি নিশা। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি।

দিন্দোরির পুলিশ সুপার অখিল প্যাটেল জানান, হত্যার পর স্ত্রীর লাশের কাছে ৬ ঘণ্টা টানা বসেছিলেন মণীশ। তারপর লাশ স্থানীয় একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। বিষয়টি দেখে চিকিৎসকদের সন্দেহ হলে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

নিহতের বড় বোন নীলিমা নাপিতের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই নিশার কাছে টাকা দাবি করা শুরু করেন মণীশ। তার বোন জামাই বেকার। একটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরিবারের কাউকে না জানিয়েই তারা বিয়ে করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।