Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

বোনকে হত্যায় ভাইয়ের মৃত্যুদণ্ড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বোনকে হত্যায় ভাইয়ের মৃত্যুদণ্ড

নিজের বোনকে হত্যার অভিযোগে করা মামলায় ভাই মো. হানিফ শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিনুল ইসলামের আদালত এ রায় দেন।

 

রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। সোমবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিলন ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. হানিফ শেখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মুন্সীরহাট গ্রামের মৃত মোফাজ উদ্দিনের ছেলে। রায়ে উল্লেখ করা হয়, আসামি আগামী ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

 

মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ই আগস্ট রাজধানীর উত্তরখানের ভাড়া বাসায় আসামি হানিফ শেখ তার বোন ইসমত আরাকে হত্যা করে। পরিবারে দরিদ্রতাকে কেন্দ্র করে প্রায়ই হানিফের সাথে ইসমত আরার ঝগড়া হত। হত্যার পর লাশটি গুম করার উদ্দেশ্যে বাড়ির সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখেন হানিফ।

 

এ ঘটনার পরদিন লাশ দেখতে পেয়ে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেন বাড়ির ভাড়াটিয়া মো. বাদশা মিয়া। এরপর হানিফকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন মো. হানিফ। এরপর মামলাটি তদন্ত শেষে পরের বছরের ১৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উত্তরখান থানার এসআই মকবুল হোসেন। মামলার বিচার চলাকালে আদালত মোট ১৭ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।