Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন:বার্ন ইউনিটে ভর্তি ৮ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে

admin • 06 Jan 2024, 12:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন:বার্ন ইউনিটে ভর্তি ৮ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৮ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের কেউই ঝুঁকিমুক্ত নয়।

বার্ন ইউনিটে ভর্তি দগ্ধরা হলেন—আসিফ মোহাম্মদ খান (৩০), ডক্টর কৌশিক বিশ্বাস (৩২), নাফিজ আলম (২২), মো. মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার রত্না (৪০), রেহান (৬), দিহান (১১) ও মো. ইকবাল (৪৮)।

 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন আজ শনিবার এ তথ্য জানান।

 

সামন্ত লাল বলেন, শেখ হাসিনা বার্ন ইউনিটে ৮ জন রোগি ভর্তি আছেন। তাদের পুড়ে যাওয়ার পরিমাণ কম হলেও সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের কেউই ঝুঁকিমুক্ত নয়।

 

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক বলেন, সুস্থ হলেও দীর্ঘ সময় তাদের মেন্টাল ট্রমা থেকে যাবে।

 

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

 

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। কয়েকজন দগ্ধসহ এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। তাদের বেশিরভাগ ভারতফেরত।

 

দগ্ধদের নেওয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এছাড়া অন্যান্য হাসপাতালেও ভর্তি করা হয় অনেককে।

 

যশোরের বেনাপোল থেকে শুক্রবার দুপুর ১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বেনাপোল এক্সপ্রেস। কমলাপুরে ঢাকা রেলস্টেশনে পৌঁছানোর ঠিক আগে গোপীবাগে ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় র‍্যাব-পুলিশ-আনসার ও বিজিবি।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।