Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড:রেলমন্ত্রীর শোক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড:রেলমন্ত্রীর শোক

রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের কোনো বার্তা পাওয়া যায়নি। জানা গেছে তিনি নির্বাচনী কাজে তার এলাকায় আছেন। অবশেষে রাত পৌনে ১২টায় শোক জানান তিনি। একইসঙ্গে শোক জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বেনাপোল এক্সপ্রেসের আগুনের বিষয়ে রেলপথ মন্ত্রণালয় কোন বার্তা দিয়েছে কিনা জানতে মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্রের সঙ্গে আলাপ করে তার খোঁজ না পাওয়ার বিষয়টি জানা যায়। পরে রাত পৌনে ১২টার দিকে তিনি শোক জানান।

 

শোক বার্তায় তিনি বলেন, রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন । এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রেলপথ মন্ত্রী।

একই সাথে অগ্নিকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের জঘন্যতম কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন মন্ত্রী।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এই অগ্নি সহিংসতা যারা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এই অগ্নি সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

 

শোক বার্তায় তিনি, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।