সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তান জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর বাবা-মার তারকাখ্যাতির সুবাদে সোশ্যাল মিডিয়ায় ছবি আসার পর থেকেই তারকা বনে গেছে।
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করেন বুবলী। বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। সেই ধারাবাহিকতায় স্বাধীনতা দিবসেও (২৬ মার্চ) লাল-সবুজ পোশাকে দেখা মিলল তাদের।
সেই পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘বাসার লিডার যখন ভাষণ দিয়ে সবাইকে বসিয়ে রাখে।’ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘মহান স্বাধীনতা দিবসে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই সম্মান ও ভালোবাসা।’





