Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

বুধবারই শপথ নেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বুধবারই শপথ নেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা

জতীয় পার্টির (জাপা) ১১ জন সংসদ সদস্য আগামীকাল বুধবারই (১০ জানুয়ারি) শপথ নেবেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, আগামীকালেই শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। বুধবার সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে দলের নির্বাচিত সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

 

এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান গণমাধ্যমকে বলেন, শপথে অংশ নেবে জাতীয় পার্টি। কিন্তু এদিন গেজেট প্রকাশিত হয়েছে। ফলে আমাদের দলের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। সেই অনুযায়ী, ১০ জানুয়ারিই শপথ নেব আমরা।

 

তিনি বলেন, আমাদের বিজয়ী প্রার্থীর সবাইকে এক জায়গায় আসতে সময় লাগছে। যে কারণে সময় চাওয়া হয়েছে। শপথ না নেয়ার কোনও কারণ নেই। আশা করি, সময়মতোই সব ঠিকঠাক হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।