Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
খেলাধুলা ফুটবল

বিশ্ব মঞ্চে ম্যারাডোনার পাশে মেসি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিশ্ব মঞ্চে ম্যারাডোনার পাশে মেসি

লুসাইল স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে শনিবার রাতে মেক্সিকোর বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। বিশ্বকাপে মেসির এটি ২১তম ম্যাচ, দেশটির হয়ে কারও সর্বোচ্চ। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মারাদোনাও বিশ্ব মঞ্চে খেলেছিলেন ২১ ম্যাচ।

   

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৪তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন মেসি। এখানেও তিনি পাশে বসেন মারাদোনার। বিশ্বকাপে এই দুজনের গোলই এখন সমান ২১ ম্যাচে ৮টি করে। আর্জেন্টিনার হয়ে বিশ্ব মঞ্চে তাদের চেয়ে বেশি গোল আছে কেবল গাব্রিয়েল বাতিস্তুতার, ১০টি।

   

দেশের হয়ে এই নিয়ে টানা ৬ ম্যাচে জালের দেখা পেলেন মেসি। এর আগে ২০১১ সালের নভেম্বর থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্তও টানা ছয় ম্যাচে গোল করেছিলেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।