Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ জাতীয়

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় শীর্ষে সিঙ্গাপুর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় শীর্ষে সিঙ্গাপুর

'বিশ্বের ৬০ শহরের তালিকায় সবচেয়ে নিরাপদ শহর হিসেবে শীর্ষে অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার নগর রাষ্ট্র সিঙ্গাপুর। শীর্ষ তিনে জায়গা হয়নি যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের কোনো শহরের। অন্য শহরগুলো হলো— জাপানের টোকিও এবং কানাডার টরন্টো। '

গুরুত্বপূর্ণ সাতটি দিককে প্রাধান্য দিয়ে বিশ্বের ৬০ শহরকে নিয়ে র‌্যাংকিং প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। সাতটি বিষয় হলো— অপরাধ, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা।'

প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর শূন্য স্কোর নিয়ে প্রথম, জাপানের টোকিও ১০.৭২ স্কোর নিয়ে দ্বিতীয় এবং কানাডার টরন্টো ১৩.৬ স্কোর নিয়ে পর্যটকদের জন্য নিরাপদ শহরের ওপরের দিকে রয়েছে।'

অন্যদিকে ১০০ স্কোর নিয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় সবার নিচ থেকে আগে রয়েছে ভেনিজুয়েলার কারাকাস শহর। পরে রয়েছে পাকিস্তানের করাচি (৯৩.১২ স্কোর) এবং মিয়ানমারের ইয়াঙ্গুন (৯১.৬৭ স্কোর)। ৮৯.৫০ স্কোর নিয়ে পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহর হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম।

 

বিশ্বের শীর্ষ ১০ নিরাপদ শহর: ১. সিঙ্গাপুর,২. টোকিও (জাপান),৩. টরন্টো (কানাডা), ৪. সিডনি (অস্ট্রেলিয়া), ৫. জুরিখ (সুইজারল্যান্ড), ৬. কোপেনহেগেন (ডেনমার্ক), ৭. সিউল (দক্ষিণ কোরিয়া), ৮. ওসাকা (জাপান), ৯. মেলবোর্ন (অস্ট্রেলিয়া), ১০. আমস্টারডাম (নেদারল্যান্ডস)।

  বিশ্বের শীর্ষ ঝুঁকিপূর্ণ ১০ শহর: ১. কারাকাস (ভেনিজুয়েলা), ২. করাচি (পাকিস্তান), ৩. ইয়াঙ্গুন (মিয়ানমার), ৪. লাগোস (নাইজেরিয়া), ৫. ম্যানিলা (ফিলিপাইন), ৬. ঢাকা (বাংলাদেশ), ৭. বোগোতা (কলম্বিয়া), ৮. কায়রো (মিশর), ৯. মেক্সিকো সিটি (মেক্সিকো),১০. কুইটো (ইকুয়েডর)।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।