Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
খেলাধুলা

বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে ফাইনালও খেলেছিল আর্জেন্টিনা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে ফাইনালও খেলেছিল আর্জেন্টিনা

লিওনেল মেসির হাতে শিরোপাটা উঠবে, সেটাই সবচেয়ে বড় চাওয়া ছিল ফুটবল বিশ্বের। কিন্তু তাদের সেই স্বপ্নে শুরুতেই বড় ধরনের হোঁচট দিলো সৌদি আরব। আরব দেশটির কাছে ২-১ গোলের হারে বড় অঘটনের শিকার হলেন লিওনেল মেসিরা।

 

তবে এবারই প্রথম নয়। এরআগে আরও পাঁচবার প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ শুরু করেছিলো আর্জেন্টিনা। এরমধ্যে একবার তারা আবারও ফাইনালেও উঠেছিল। দিয়েগো মারাডোনার মত ফুটবলার থাকা সত্ত্বেও হেরেছিল তারা এবং ফাইনাল খেলেছিল।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। এরপরে ১৯৩৪ বিশ্বকাপের প্রথম ম্যাচেই সুইডেনের কাছে ২-৩ গোলে হেরে বিদায় নেয় তারা। সে বার শুরু থেকেই নকআউট পদ্ধতিতে বিশ্বকাপে খেলা হয়। আর্জেন্টিনা হারে প্রথম ম্যাচেই।

এরপর ১৯৫০ এবং ১৯৬২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করতে পারেনি। ১৯৫৮ সালেও প্রথম ম্যাচেই হেরে যায় তারা। পশ্চিম জার্মানির কাছে ১-৩ গোলে হেরেছিল আলবিসেলেস্তারা।

১৯৭৪ সালে প্রথম ম্যাচে পোল্যান্ডের কাছে হারে ২-৩ গোলে। এরপর ১৯৮২ বিশ্বকাপেও তারা প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ০-১ ব্যবধানে হেরে যায়। মাঝে ব্যতিক্রম ছিল ১৯৮৬ সালে। সেবার জিতেই শুরু করেছিলো এবং দিয়েগো ম্যারাডোনার সৌজন্যে বিশ্বকাপও জিতেছিল আর্জেন্টিনা।

১৯৯০ সালে ট্রফিজয়ের দাবিদার হিসাবে নেমেছিল আর্জেন্টিনা; কিন্তু সেবার ক্যামেরুনের কাছে প্রথম ম্যাচে ০-১ গোলে হেরে যায় ম্যারাডোনার দল। কিন্তু সেই হারের ধাক্কা সামলে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে পৌঁছে যান লা আলবিসেলেস্তারা।

কিন্তু পশ্চিম জার্মানির কাছে ফাইনালে হারতে হয়, যে ম্যাচকে অনেকেই মনে করেন জোর করে হারানো হয়েছিল আর্জেন্টিনাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।