Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
খেলাধুলা

বিশ্বকাপে আরেক অঘটন, জার্মানিকে কাঁদালো জাপান

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিশ্বকাপে আরেক অঘটন, জার্মানিকে কাঁদালো জাপান

কাতারের খলিফা ইন্টারন্যশনাল স্টেডিয়ামে জার্মানির বিরুদ্ধে ২-১ গোলের জয় পেল জাপান। বিশ্বকাপের ‘ই’ গ্রুপের এ ম্যাচের প্রথমার্ধে জাপানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

৩২ মিনিটে পেনাল্টি থেকে প্রথমার্ধে গোলটি করেন জার্মানির ইলকায় গুন্ডোগান। ডেভিড রাউমকে ফাউল করেছিলেন জাপানের গোলরক্ষক সুইচি গন্ধা। স্পট কিকে কোন ভুল করেননি গুন্ডোগান।

তবে দ্বিতীয়ার্ধে নামার পর খেলার ৭৪ মিনিটে দারণ এক গোল করে জাপান। এতে সমতা ফেরে। এরপর ৮২ মিনিটের মাথায় আরেক গোল দিয়ে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় জাপান।

ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া জার্মানি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল।

জার্মানি এর আগে কখনোই জাপানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলেনি। এবারই প্রথম বিশ্বকাপে দেখা হলো তাদের।

এর আগে জাপান ও জার্মানি দুইবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ২০০৪ সালে প্রথম দেখায় জাপান ৩-০ গোলে হেরেছিল। আর ২০০৬ সালে ২-২ গোলে ড্র করেছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।