Wednesday, 30 September 2026
শিরোনাম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেলান্দহে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা চাঁদাবাজি বন্ধে সরকারি দলের প্রতি আহ্বান জামায়াত আমিরের গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপসনামায় কী আছে বিয়ের ৯ মাসে গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি, খেলে শরীরে কী ঘটে দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে ‘হ্যালো ডিসি’তে মাদক ও বাল্যবিবাহ নিয়ে তথ্য দিলেই মিলবে পুরস্কার
সারা দেশ

বিয়ের ৯ মাসে গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিয়ের ৯ মাসে গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ
ছবি সংগৃহিত

টাঙ্গাইলের ঘাটাইলে তামান্না ইসলাম তুরী নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী ইয়ান নুমানকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের উত্তর খিলগতি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় নয় মাস আগে পারিবারিকভাবে ইয়ান নুমান ও তামান্না ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

 

 

নিহতের মা শাহানাজ বেগমের অভিযোগ, বুধবার গভীর রাতে তার মেয়েকে নির্যাতন করা হয়। পরে সকালে তামান্নার স্বামী তাকে ঘর থেকে ডেকে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তামান্নাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, গৃহবধূ তামান্না ইসলাম তুরীর স্বামী ইয়ান নুমানকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।