Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জাতীয়

বিয়ের পিঁড়িতে বসছেন ছাত্রলীগের লেখক ভট্টাচার্য

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিয়ের পিঁড়িতে বসছেন ছাত্রলীগের লেখক ভট্টাচার্য

বিয়ে করতে চলেছেন ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে তার বাসায় দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে আশীর্বাদ সম্পন্ন হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেন নিশি। যেখানে ঘরোয়া আয়োজনে লেখক ভট্টাচার্যকে আশীর্বাদ করতে দেখা যায়।

নিশি গণমাধ্যমকে বলেন, ‘কনের নাম দীপা বিশ্বাস। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন।’

আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে লেখক ভট্টাচার্যের বিয়ে সম্পন্ন হবে। এর আগে ১৭ ফেব্রুয়ারি হবে গায়ে হলুদ। আগামী ১ মার্চ তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।