Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিনামূল্যে চাল দেবে সরকার, যারা পাবেন

admin • 10 Nov 2024, 09:01 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিনামূল্যে চাল দেবে সরকার, যারা পাবেন

ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের আওতায় সারাদেশে অসচ্ছল নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিনামূল্যে দেবে সরকার। আগামী দুই বছর (২০২৫ ও ২০২৬ সাল) এই সুবিধা পাওয়া যাবে।

সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের (ভিডব্লিউবি) ২০২৫-২৬ চক্রের উপকারভোগী নির্বাচনের জন্য একটি ওয়েব পোর্টাল ও অ্যাপ করা হয়েছে। এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত দেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থসামাজিক উন্নয়নে একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর আওতায় আগামী জানুয়ারি থেকে দেশের দরিদ্র নারীকে দুই বছর মেয়াদে, প্রতি মাসে খাদ্যসহায়তা হিসেবে পুষ্টি সমৃদ্ধ ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ১) শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম নারী ২) বয়স ২০ থেকে ৫০ বছর ৩) জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক ৪) পরিবারের স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই এবং কোন উপার্জনক্ষম সদস্য নেই

আবেদন প্রক্রিয়া অনলাইনে dwavwb.gov.bd অথবা mygov.bd অথবা VWB মোবাইল এ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য আপা, স্থানীয় কম্পিউটারের দোকান থেকে এবং ১০৯ ও ৩৩৩ হটলাইন নাম্বারে কল করে আবেদন করা যাবে। পার্বত্য ও দুর্গম এলাকা যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেখানে মোবাইল অ্যাপ ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের মাধ্যমে অফলাইনে আবেদনের সুযোগ রয়েছে।

আবেদনের পর ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই করে উপজেলা কমিটি চূড়ান্ত তালিকা অনুমোদন করবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন >> এখানে <<

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।