Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

admin • 11 Dec 2023, 07:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে এ নিয়োগ দিয়ে সোমবার (১১ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ধারা ৭ ও ৯ এর বিধান অনুযায়ী বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে তার চুক্তির দ্বিতীয় মেয়াদের অবশিষ্টকাল অর্থাৎ আগামী ১৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৯ মে পর্যন্ত বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।

প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বিটিআরসির বর্তমান চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের স্থলাভিষিক্ত হবেন। তিনি আগামী ১৪ ডিসেম্বর বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন।

প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বর্তমানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।