Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

বিজয় দিবস উপলক্ষে যেসব কর্মসূচি দিলো বিএনপি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিজয় দিবস উপলক্ষে যেসব কর্মসূচি দিলো বিএনপি

মহান বিজয় দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দিবসটিকে ঘিরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আগামীকাল শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজয় র‌্যালি করবে দলটি।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

রিজভী বলেন, বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দেবে বিএনপির নেতাকর্মীরা। এরপর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ফিরে শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

সেখানে ফাতেহা পাঠ ছাড়াও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এ বিজয় র‌্যালি বের করা হবে।

 

এসব কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।