Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিকেলের মধ্যেই চালু হবে ফেসবুক-টিকটক: পলক

admin • 31 Jul 2024, 03:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিকেলের মধ্যেই চালু হবে ফেসবুক-টিকটক: পলক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউবের কার্যক্রম বুধবার বিকেলের মধ্যেই চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন। এর আগে মেটার প্রতিনিধি দলের সঙ্গে অনলাইনে বৈঠক করেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য সাময়িক বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনা করে ফেসবুক, টিকটক, ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আজকে থেকে আর কোনো বাধা রাখছি না। আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি, আশা করছি আজ বিকেলের মধ্যে সবগুলো প্ল্যাটফর্ম চালু হয়ে যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।