Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

বাবার সিন্দুক ভেঙ্গে দেড় কোটি টাকা স্বামীর হাতে তুলে দিলেন তরুণী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাবার সিন্দুক ভেঙ্গে দেড় কোটি টাকা স্বামীর হাতে তুলে দিলেন তরুণী

রাজধানীর মোহাম্মদপুরে বাবার সিন্দুক ভেঙে ১ কোটি ৬৬ লাখ টাকা চুরি করে নিজের পছন্দে বিয়ে করা স্বামীর হাতে তুলে দিয়েছেন মিনা হামিদ নামে এক তরুণী।

 

টাকা চুরির ঘটনায় মামলার চার দিনের মাথায় ওই তরুণী ও তার স্বামী সাকিবুল হাসানকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় চুরির ৯০ লাখ টাকা।

জানা যায়, মোহাম্মদপুরের নিজ বাসা থেকে দেড় কোটি টাকার বেশি চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন ঠিকাদার ব্যবসায়ী আবদুল হামিদ। মামলা হওয়ার চার দিনের মাথায় পুলিশ জানতে পারে, টাকা চুরির সঙ্গে আবদুল হামিদের একমাত্র মেয়ে মিনা হামিদ জড়িত। এ ঘটনায় মেয়েকে গ্রেফতার করে পুলিশ।

প্রেমিক সাকিবুল হাসান শান্ত। ছবি: সংগৃহীত

জিজ্ঞাসাবাদে মিনা হামিদ পুলিশকে জানান, বাবার সিন্দুক থেকে টাকা চুরি করে নিজের পছন্দে বিয়ে করা স্বামী সাকিবুল হাসানের হাতে তুলে দিয়েছেন তিনি। পরে পুলিশ সাকিবুল হাসানকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে চুরির ৯০ লাখ টাকা উদ্ধার করে।

 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা সংবাদমাধ্যমকে জানান, ব্যবসায়ী হামিদের টাকা চুরির ঘটনায় জড়িত তার একমাত্র মেয়ে মিনা হামিদ ও তার স্বামী সাকিবুল। জিজ্ঞাসাবাদে তারা টাকা চুরির কথা স্বীকার করেছেন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে। মিনা হামিদ ও সাকিবুল হাসান বর্তমানে কারাগারে আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।