Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন আসছে

admin • 26 Nov 2022, 04:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন আসছে

সৌদি আরবের কাছে বিস্ময়কর হারের পর আর্জেন্টাইন একাদশে কয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে। আর্জেন্টাইন সাংবাদিক 'গাস্তন এদুল' জানান, সৌদির বিপক্ষে খেলা রক্ষণভাগের চার খেলোয়াড়ের মধ্যে তিনজনই থাকবেন না এবার শুরুর একাদশে।

 

জানা গেছে, ম্যাচের দিনদুয়েক আগে কাতারে দরজা বন্ধ (ক্লোজড ডোর) করে অনুশীলন করেছে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে কোন কৌশলে খেলানো হবে, কোন পজিশনে কাকে রাখা হবে, এটা নিয়ে বিস্তর বিশ্লেষণ করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।

 

সৌদি আরবের বিপক্ষে শেষদিকে ক্রিস্টিয়ান রোমেরো, পাপু গোমেজ এবং লিয়ান্দ্রো পারেদেসকে তুলে নিয়েছিলেন স্ক্যালোনি। বদলি হিসেবে নামানো হয়েছিল লিসান্দ্রো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজকে।

 

এই ম্যাচে দলের রাইট ব্যাক নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েলকে দেখা যাবে মেক্সিকোর বিপক্ষে একাদশে। এ ছাড়াও লিয়ান্দ্রো পারেদেসকে বেঞ্চে বসিয়ে একাদশে রাখা হবে গুইডো রদ্রিগেজকে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গায় দেখা জেতে পারে এঞ্জো ফার্নিন্দেজকে।

 

বিশ্বকাপের মতো আসরে একটি হারের পর অনেক বেশি পরিবর্তন নিয়ে মাঠে নামলে খেলার ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। তাই মেক্সিকোর বিপক্ষে তিন অথবা চার পরিবর্তন নিয়েই একাদশ সাজাবেন স্ক্যালোনি।

 

সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, মার্কাস অ্যাকুনা/নিকলাস ট্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, গুইডো রদ্রিগেজ, এঞ্জো ফার্নিন্দেজ/ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।