Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

বন্যার্ত ১০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিচ্ছে পাথওয়ে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বন্যার্ত ১০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিচ্ছে পাথওয়ে

সপ্তাহজুড়ে ভারী বর্ষণ আর উজান থেকে নামা ঢলে দেশের অন্তত ১০ জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলার পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পাথওয়ে। এসব জেলার পানিবন্দি অন্তত ১০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

   

দেশের এমন সংকটময় পরিস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে ঢাকা থেকে ৩০ জন স্বেচ্ছাসেবক দল কয়েকটি পিকআপে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে পৌঁছে গেছেন।

   

সংস্থাটির নির্বাহী পরিচালক মো. শাহিন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেশের প্রতিটি বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আকস্মিক বন্যায় লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অসহায় গৃহহীন আশ্রিত মানুষের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানির মারাত্মক অভাব দেখা দিয়েছে।

   

মানুষে হিসেবে বিপদসংকুল মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। করোনাকালের ন্যায় এবারো এই বন্যা দুর্যোগ মুহূর্তে এগিয়ে এসেছে পাথওয়ে। আমরা অন্তত ১০ হাজার মানুষের কাছে পৌঁছে দিতে চাই সহায়তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।