Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিচ্ছেন বিচারকরা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিচ্ছেন বিচারকরা

সারা দেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের একদিনের বেতনের অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন কমিটি।

শুক্রবার রাত অনলাইন মাধ্যমে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সংগঠনটির সভাপতি মো. জাকির হোসেন (গালিব) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটি জানিয়েছে, সারা দেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের একদিনের বেতনের অর্থ দিয়ে একটি জরুরি তহবিল গঠন করা হয়েছে। এছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও অংশ নিচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। ইতোমধ্যে দুর্গত এলাকাগুলোতে বন্যাকবলিত জনসাধারণের মধ্যে শুকনো খাবার, ও বিশুদ্ধ পানি বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।

জরুরি ত্রাণ তহবিলে অনুদান প্রেরণের ক্ষেত্রে ইতোমধ্যে বিচারকরা আশাব্যঞ্জক সাড়া প্রদান করেছেন। আগামী দুই দিনের মধ্যে বিচারকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে উক্ত অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।