Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

বন্যার্তদের সহযোগিতায় টিএসসিতে ৫ কোটি ৭৩ লাখ টাকার বেশি অনুদান

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বন্যার্তদের সহযোগিতায় টিএসসিতে ৫ কোটি ৭৩ লাখ টাকার বেশি অনুদান

বন্যার্তদের সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছয় দিনে নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৫ কোটি ৭৩ লাখ টাকার বেশি। শুধু মঙ্গলবার (২৭ আগস্ট) টিএসসিতে বন্যার্তদের সহযোগিতায় সাধারণ মানুষের অনুদানে নগদ ৮১ লাখ ৬১ হাজার ৩শ’ টাকা সংগ্রহ হয়েছে। এমনটা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

মঙ্গলবার সন্ধ্যায়, এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সমন্বয়করা জানান, দুর্গম এলাকায় আড়াই হাজারের-ও বেশি সেনাসদস্য নিয়োজিত আছেন। তাদের বক্তব্য, টিএসসিতে জমে থাকা কাপড়ের বস্তা দেখে অনেকে গুজব ছড়াচ্ছে যে ত্রাণ যাচ্ছে না। এই তথ্যকে ভুল উল্লেখ করে বলা হয়, দু-একদিনের মধ্যেই সেসব পাঠানো হবে।

 

যেসব দুর্গম এলাকায় ত্রাণ পৌছায়নি সেখানে নগদ টাকা দেয়া হচ্ছে। স্থানীয় প্রতিনিধির মাধ্যমেই ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। চিনি, গুড় ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের সংকটের কথা উল্লেখ করেন সমন্বয়করা। এ সময় ট্যাবলেট ব্যবহারের নিয়ম সবাইকে জানানোর অনুরোধ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।