Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

বন্যার্তদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বন্যার্তদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ফেনীতে বন্যার্তদের উদ্ধারকাজে গিয়ে পানিতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

 

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত সাগর উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর শ্যামপুর এলাকার আলিম উদ্দিন ব্যাপারী বাড়ির শহিদ উল্লাহর ছেলে। তবে তার মরদেহ এখনো নিজ এলাকা লক্ষ্মীপুরে পৌঁছায়নি বলে জানা গেছে।

 

ইউপি সদস্য ইউনুস জানান, সাগর চট্টগ্রামে একটি কারখানায় কাজ করার পাশাপাশি নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করতেন। সম্প্রতি বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে ফেনীতে কাজ করতে আসে সে। পরে সাঁতার কাটতে না জানায় পানিতে ডুবে সাগরের মৃত্যু হয়।

 

পারিবারিক সূত্রে জানা যায়, সাগর চট্টগ্রাম থেকে ফেনীতে আসেন। পরে উদ্ধারকাজ করতে গিয়ে মারা যায়। বর্তমানে সাগরের মরদেহ ফেনীতে রয়েছে। রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় মরদেহ আনতে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছে নিহত সাগরের পারিবারিক সূত্র।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।