Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বন্যাকবলিত এলাকায় ফ্রি মিনিট-ইন্টারনেট দিচ্ছে গ্রামীণফোন

admin • 22 Aug 2024, 09:25 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বন্যাকবলিত এলাকায় ফ্রি মিনিট-ইন্টারনেট দিচ্ছে গ্রামীণফোন

ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষায় বিনামূল্যে ১০ মিনিট ও ৫০০ এমবি ইন্টারনেট দিচ্ছে গ্রামীণফোন।

 

*১২১*৫০৫০# ডায়াল করে বিনামূল্যের মিনিট ও ইন্টারনেট গ্রহণ করতে পারবেন গ্রাহকরা, যার মেয়াদ হবে ৩ দিন। এ প্রসঙ্গে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা বিনামূল্যে মিনিট ও ইন্টারনেট দিচ্ছি। বরাবরের মতো দুর্গত মানুষের পাশে আছে গ্রামীণফোন। বন্যাকবলিত এলাকায় নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

   

প্রসঙ্গত, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর উত্তরের তিন উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের লাখো মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট-ঘরবাড়ি। এ অবস্থায় বন্যা পরিস্থিতিতে আটকে পড়া পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বাসিন্দাদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড।

   

ইতোমধ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ১২টি বোট নিয়ে বন্যাকবলিত স্থানে পৌঁছেছেন সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধারকাজে সহায়তা শুরু করেছেন চট্টগ্রাম থেকে আসা কোস্টগার্ড সদস্যরাও। এছাড়া বন্যায় প্লাবিত হয়েছে নোয়াখালী ও কুমিল্লা জেলা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।