Friday, 4 September 2026
শিরোনাম
আইন-আদালত

বড় অফিসার হয়ে দেখা করতে এসো: কিশোর আসামিকে হাইকোর্ট

admin • 23 Nov 2023, 01:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বড় অফিসার হয়ে দেখা করতে এসো: কিশোর আসামিকে হাইকোর্ট

রাজধানীর মিরপুরের দারুস সালামের এক হতদরিদ্র পরিবারের সন্তান অষ্টম শ্রেণী পড়ুয়া কিশোর আসামিকে হাইকোর্ট উপদেশ দিয়ে বলেছেন, তোমার সামনে অনেক সুযোগ। পড়ালেখা করে বড় হতে হবে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। বড় অফিসার হয়ে আমাদের সঙ্গে দেখা করতে আসবে। আমরা তোমার জন্য দোয়া করি।

 

নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় কিশোরের জামিন শুনানিকালে বুধবার ( ২৩ নভেম্বর ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ উপদেশ দেন।

   

গত ১২ নভেম্বর নারী ও শিশু নির্যাতন আইনে ৮ম শ্রেণীর ওই কিশোর ও তার সহপাঠীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করে আরেক মেয়ে শিক্ষার্থীর মা। মিরপুরের দারুস সালাম থানায় এই মামলা দায়ের করা হয়।

   

এই মামলায় আগাম জামিন নিতে এসেছিলেন কিশোর। কিশোরের বাবা আমির হোসেন ঘুরে ঘুরে হাঁস-মুরগী বিক্রি করেন। এক রুমের বাসায় স্ত্রী ছেলে-মেয়েসহ ৫ জন বসবাস করেন।

  অষ্টম শ্রেণী পড়ুয়া কিশোর আসামি

দীর্ঘ সময় ধরে ওই শিক্ষার্থী, শিক্ষার্থীর বাবা ও চাচার বক্তব্য শুনেন আদালত। প্রাথমিক ভাবে আদালতের কাছে মনে হয়েছিল ওই কিশোর শিক্ষার্থী অপরাধী। পুরো শুনানিকালে তাকে কোর্টে দাঁড় করিয়ে রাখেন।

   

হাইকোর্টের নির্দেশে বিচারিক আদালত থেকে আনা হয় মেয়ে সহপাঠীর জবানবন্দি। জবানবন্দি পড়ে হাইকোর্ট বলেন, ছেলে শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে বলে তাদের কাছে মনে হয়নি। যে ধরনের অভিযোগ করা হয়েছে তা উদ্দেশ্যমূলক মনে হয়েছে।

   

পরীক্ষার্থী বিবেচনা করে ওই কিশোরকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। শিক্ষার্থীর উদ্দেশ্যে আদালত বলেন, তুমি চাইলে বড় পুলিশ অফিসার হতে পারবে। তোমার বাবা রাস্তায় ঘুরে ঘুরে মুরগি বিক্রি করে কত কষ্ট করে টাকা উপার্জন করে। বাবা মায়ের কথামত চলতে হবে। বাবা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। ভালো করে পড়াশোনা করতে হবে।

   

আদালত আশাবাদ ব্যক্ত করে বলেন, দোয়া করি তুমি বড় মানুষ হও। যদি আমরা বেঁচে থাকি তাহলে বড় অফিসার হয়ে দেখা করতে আসবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।