Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় রাজনীতি

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে মিলবে পুরস্কার: পররাষ্ট্রমন্ত্রী

admin • 14 Aug 2023, 03:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে মিলবে পুরস্কার: পররাষ্ট্রমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের সন্ধান দিতে পারলে সরকার আকর্ষণীয় পুরস্কার দিবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার ( ১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু ৪৮তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এ ঘোষণা দেন।

এ সময় জাতির পিতার খুনিদের ফিরিয়ে আনতে দেশবাসী ও প্রবাসীদের সহযোগিতা চেয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, কানাডা ও আমেরিকায় দুই খুনির বাড়ির সামনে বিক্ষোভ করবেন। তাদের ফিরিয়ে আনতে সহায়তা হবে। এই খুনি, এই খুনি যাচ্ছে বলে স্লোগান দিবেন।

এ কে আব্দুল মোমেন বলেন, ৭ জন পলাতক বঙ্গবন্ধুর খুনি। কানাডাতে নূর চৌধরী আছেন। তাকে ফেরাতে প্রধানমন্ত্রী কথা বলেছেন। কানাডিয়ান সরকার তার তথ্য দেয় না। ফেরত পাঠায় না। রাশেদ চৌধুরী আমেরিকায় জানি। তারাও কিছু বলে না। বাকি ৫ খুনি সম্পর্কে আমরা কিছু জানি না।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে বারবার চিঠিও দেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানানোও হয়েছে আমেরিকান দূতাবাসকে। অন্যদিকে কানাডায় পলাতক খুনিকে ফেরাতে বারবার পদক্ষেপ নিলেও দেশটি নানান অজুহাত দেখাচ্ছে।

পুরস্কার ঘোষণা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৫ খুনির ঠিকানা দিতে পারলে সরকার পুরস্কার দেবে। দেশে-বিদেশে থাকা দেশবাসীকে অনুরোধ করছি।

যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরী ও কানাডায় নূর চৌধুরীর বাসার সামনে প্রবাসীদের মাসে একবার প্রতিবাদ জনানোর পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।