Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত বেড়ে ৪

admin • 09 Jul 2024, 11:30 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত বেড়ে ৪

বগুড়ায় শাহ ফতেহ আলি পরিবহনের বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন। মঙ্গলবার ভোর রাতে শহরতলীর বনানীতে এ দুঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। লাশ বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

কুন্দুরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্বাস আলী জানান, রাত পৌনে ৪টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারী মারা যান। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম নামে আরো একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজন মারা যান।

 

আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি ৭ জন হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন। দুঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।