Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নরসিংদীতে বকেয়া বেতন-বোনাস ও ওভারটাইমের বকেয়া পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন থার্মেক্স গ্রুপের আদুরী গার্মেন্টসের শ্রমিকরা।

রোববার বিকেল সাড়ে ৩টা থেকে মহাসড়কের শিবপুর উপজেলার কারারদী (বড়ইতলায়) কারখানার সামনে অবরোধ করেন তারা। এ সময় সড়কের ওপর কাঠের আসবাবপত্র দিয়ে অগ্নিসংযোগও করা হয়।

 

শ্রমিকরা দাবি করেন, গত তিন মাস ধরেই ওভার টাইমের বকেয়া পরিশোধ করছে না কর্তৃপক্ষ। ঈদের আগেও দেই, দিচ্ছি করে আর তা পরিশোধ করেননি। বরং দাবি উঠলেই নানা ওযুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হতো। এসবের প্রতিবাদেই ফুঁসে ওঠেন শ্রমিকরা।

 

এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন করায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। আমরা দু-পক্ষের সঙ্গেই আলোচনা করেছি। দাবি পূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।