জাতীয়
ফের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান
admin
• 29 Aug 2023, 08:55 PM
• পঠিত 2 বার
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. মাহবুবুর রহমান। মঙ্গলবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দ্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডস অর্ডার, ১৯৭২ এর ধারা ৪(১) ও ধারা ৫(১) অনুযায়ী তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন আরও উল্লেখ করা হয়, আগের নিয়োগের ধারাবাহিকতায় এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১ সেপ্টেম্বর থেকে এক বছর মেয়াদে চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।
এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে আদেশে উ ল্লেখ করা হয়েছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





