Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফের তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা

admin • 04 Aug 2024, 05:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফের তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা

দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত কারফিউর কারণে এ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সচিব জানান, আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।