Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নিতে হাইকোর্টের নির্দেশ

admin • 01 Jul 2024, 07:47 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নিতে হাইকোর্টের নির্দেশ

সারা দেশের এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, গুরুত্বপূর্ণ ব্রিজ, ফ্লাইওভার, ফেরি ও মহাসড়কে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

একইসঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেওয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। তবে পদ্মা সেতু ও বঙ্গবন্ধু সেতুর জন্য এ আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে।

 

সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনির উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।