Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধান বিচারপতির শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ

admin • 11 Aug 2024, 02:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রধান বিচারপতির শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ

দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

   

এর আগে, শনিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন আইন ও বিচার শাখার উপসচিব মো. গোলাম সারওয়ার।

 

এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের- ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ শপথের তারিখ হতে কার্যকর হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।